Sandip Ghosh: ঘামে সিক্ত শরীর, চোখে নেই চশমা, বিধ্বস্ত চেহারায় আদালত থেকে নিজাম প্যালেস এলেন সন্দীপ
মঙ্গলবার সন্দীপ সহ গ্রেফতার হওয়ার আরও ৩ জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। আদালত অভিযুক্তদের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
১৫ দিন সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তাঁর পলিগ্রাফ পরীক্ষাও হয়। আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার শেষশেষ সিবিআই-এর অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হয় প্রাক্তন অধ্যক্ষ। মঙ্গলবার সন্দীপ সহ গ্রেফতার হওয়ার আরও ৩ জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। আদালত অভিযুক্তদের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। এরপর আদালত থেকে ফের নিজাম প্যালেসে নিয়ে আসা হয় তাঁদের। কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই আধিকারিকদের ঘেরাটোপে এদিন বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল সন্দীপকে। তাঁর সারা শরীর ঘামে সিক্ত। চোখে ছিল না চশমাও।
আরও পড়ুনঃআদালতে আনা হল সন্দীপকে, উঠল 'চোর-চোর' স্লোগান, ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ
আদালত থেকে নিজাম প্যালেসে আনা হল সন্দীপ-সহ ৩ জনকে...
#WATCH | RG Kar Medical College and Hospital financial irregularities case: RG Kar Medical College and Hospital's former principal Sandip Ghosh and 3 others brought back to CBI Crime Branch office from Alipore Judges Court in Kolkata.
The Court granted 8-day Police custody of… pic.twitter.com/F2xeaKjmPt
— ANI (@ANI) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

