Sandeshkhali: সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, দেখুন
এবার সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছে গেলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার মন্তব্যের পরপরই সন্দেশখালিতে পৌঁছে যান ডিজিপি। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার (Rekha Sharma) সঙ্গে বৈঠক করলেন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)। ওই বৈঠকে সন্দেশখালি ঘটনায় পুলিশের গাফিলতি ছিল, চাপের মুখে সেকথা একপ্রকার স্বীকার করে নিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। এমনটাই দাবি করেন রেখা। যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়। ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার সন্দেশখালিতে গেলেন রাজ্য পুলিশের ডিজি।
দেখুন ভিডিয়ো...
#WATCH | North 24 Parganas: West Bengal DGP Rajeev Kumar reaches Sandeshkhali. pic.twitter.com/xsPloqXckR
— ANI (@ANI) February 21, 2024
সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে সন্দেশখালি। সেখানকার বেশ কিছু মহিলার উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ। যার জেরে শেখ শাহাজনকে গ্রেফতারের দাবি উঠতে শুরু করে। তা সত্ত্বেও শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করল না, তা নিয়ে প্রশ্ন তুলতে করেন শুভেন্দু অধিকারী-সহ বিরোধী দলগুলি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

