Sandeshkhali Violence: 'বিজেপি-র আন্দোলনের জেরেই গ্রেফতার শেখ শাহজাহান', বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
"বিজেপির ক্রমাগত আন্দোলনের জেরেই এই সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।গ্রেফতারিতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
৫৬ দিনের মাথায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করল পুলিশ। আজই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাঁকে। তার এই গ্রেফতারিতে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন-"বিজেপির ক্রমাগত আন্দোলনের জেরেই এই সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। সরকার প্রথম থেকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে গেছে। তারা কিছুতেই মেনে নেই নি জনতার অভিযোগ। তবে আমি আগেই বলেছিলাম শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সরকারকে বাধ্য করব। এবং সেটাই হয়েছে। আজ বিজেপি ও সন্দেশখালীর নারীদের আন্দোলনের কারণে সরকার ও মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।"
দেখুন সেই ভিডিও-
#WATCH | Sandeshkhali incident | On the arrest of TMC leader Sheikh Shahjahan, West Bengal BJP president Sukanta Majumdar says, "Due to the continuous agitation by the BJP, this government was compelled to arrest Sheikh Shahjahan. The government was in denial mode. They were not… pic.twitter.com/UuQ2IGA0Dj
— ANI (@ANI) February 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

