Lok Sabha Election Results 2024: সন্দেশখালি ইস্যুর প্রভাব কই? বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফেলে এগিয়ে গেলেন হাজি নুরুল ইসলাম
ভোটবাক্সে সন্দেশখালি ইস্যুর প্রভাব পড়বে তা আগেই আঁচ করেছিল রাজনৈতিক মহল। এই কেন্দ্রে রাজ্যের শাসক দলের ভোট কমতে পারে বলে অনুমান করা হয়েছিল। গণনার দিন সকালেও হাওয়া সেই দিকেই ছিল। কিন্তু পরে খেলা ঘুরে যায়।
নয়াদিল্লিঃ এই মুহূর্তে বাংলার হটস্পট বসিরহাট (Bashirhat) লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি (Sandeshkhali)। লোকসভা ভোটের (Lok Sabha Election 20240) আগে থেকেই উত্তপ্ত এই বিধানসভা কেন্দ্র। ভোটবাক্সে সন্দেশখালি ইস্যুর প্রভাব পড়বে তা আগেই আঁচ করেছিল রাজনৈতিক মহল। এই কেন্দ্রে রাজ্যের শাসক দলের ভোট কমতে পারে বলে অনুমান করা হয়েছিল। গণনার দিন সকালেও হাওয়া সেই দিকেই বইছিল। গণনার প্রথম ২ ঘণ্টার ট্রেন্ড অনুযায়ী, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের থেকে ২৬ হাজার ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাজনীতিতে সবে হাতেখড়ি হয়েছে সন্দেশখালির এই গৃহবধূর। তবে এই মুহূর্তে হাওয়া ঘুরেছে। রেখা পাত্রকে ৫০,০৬৩ ভোটে ছাপিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।
#WATCH | North 24 Parganas, West Bengal: BJP Lok Sabha Candidate from Basirhat, Rekha Patra says, "I am going to win. BJP is going to win and PM Modi will come to Basirhat. The future of Sandeshkhali is bright. BJP is leading in all seats. The environment has been peaceful here… pic.twitter.com/s1OKXgiizc
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

