Sandeshkhali: 'পাকিস্তানের মত বাংলায়ও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে', অভিযোগ লকেটের
সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে এবার ফের তোপ দাগল বিজেপি। সোমবার সাংবাদিক সম্মেলনে হাজির হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বিজেপি (BJP) সাংসদ বলেন, শেখ শাহজাহান এখনও নিরুদ্দেশ। পুলিশ এখনও শেখ শাহজাহানকে খুঁজে পায়নি। শেখ শাহজাহানকে পুলিস কেন খুঁজে পাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন লকেট। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ৩০ শতাংশ ভোট চায়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সন্দেশখালি নিয়ে কোনও মন্তব্য করেননি বলে তোপ দাগেন লকেট। শুধু তাই নয়, পাকিস্তানে মহিলাদের উপর অত্যাচার হয় বলে শোনা যায়। বর্তমানে সেই একই ঘটনা পশ্চিমবঙ্গেও হচ্ছে বলে অভিযোগ করেন লকেট। এত কিছু হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে রয়েছেন এবং সমস্ত দোষ তিনি আরএসএসের কাধে চাপিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়।
শুনুন কী বললেন লকেট...
#WATCH | On the Sandeshkhali incident, BJP MP Locket Chatterjee says, "Mamata Banerjee has not given a single statement till now. Sheikh Shahjahan is still absconding. The police are not able to trace him. They (TMC) want 30% votes...we had heard about atrocities on women in… pic.twitter.com/KeyPCSwezq
— ANI (@ANI) February 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

