Sandeshkhali: 'ধর্ষণের বিনিময়ে অপরাধীদের থেকে ভোট আদায় মুখ্যমন্ত্রীর' সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণের মামলা রজু হতেই আক্রমণ অগ্নিমিত্রার

সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ, গণধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার ধারা যোগ করল পুলিশ। অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু এবং উত্তম সর্দারের বিরুদ্ধে রজু হয়েছে মামলা।

Sandeshkhali: 'ধর্ষণের বিনিময়ে অপরাধীদের থেকে ভোট আদায় মুখ্যমন্ত্রীর' সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণের মামলা রজু হতেই আক্রমণ অগ্নিমিত্রার
Agnimitra Paul (Photo Credits: FB)

সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ, গণধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার ধারা যোগ করল পুলিশ। অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু এবং উত্তম সর্দারের বিরুদ্ধে রজু হয়েছে মামলা। উত্তম আগেই গ্রেফতার হয়েছেন কিন্তু শিবু এখনও অধরা। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) পুলিশের এই পদক্ষেপের পর বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বললেন, 'ভীষণ খুশি হয়ত হইনি। কিন্তু মমতার পুলিশ অভিযোগ দায়ের করেছে এটাই বড় ব্যাপার'। পর মুহূর্তেই মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণের তির ছুড়ে বললেন, 'সন্দেশখালির মত কাণ্ড গোটা বাংলায় হচ্ছে। আর সবটাই মমতার সমর্থনে। মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণের বিনিময়ে ওই সমস্ত অপরাধীদের থেকে মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে টাকা এবং ভোট আদায় করেন'।

দেখুন ভিডয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).