Price of Tomatoes Skyrocket: দরে সেঞ্চুরি হাঁকিয়ে নট আউট টমেটো, আলুতে ধর্মঘট, বাজারের ব্যাগ এখন যেন হরর থলি
মধ্যবিত্তের পছন্দের টমেটোতে দামের আগুন। টমেটোর দাম এখন কোথাও কোথাও একশো টাকা ছাড়িয়েছে। দিল্লিতে টমেটোর দর এখন কেজি প্রতি ১৩০ টাকা।
কলকাতায় আবার টমেটোয় পাইকারি দরের সঙ্গে খুচরো দরের বড় ফারাক। কলকাতায় বেশ কিছু জায়গায় টমেটোর দর এক কেজি ১৫০ টাকা ছাড়িয়েছে। হাওড়া-বড়বাজারে টমেটোর পাইকারি দর ৮০ টাকা। দেশজুড়ে টমেটোর বাজারে এই আগুনের পিছনে দায়ি করা হচ্ছে বৃষ্টি, ও খামখেয়ালি আবহাওয়াকে।
এদিকে, অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘটের ডাকের প্রভাব রাজ্যজুড়ে অগ্নিমূল্য আলু। আলুর জোগানেও টান পড়েছে। বেশ কিছু দাবি জানিয়ে আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। ভিনরাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তারই প্রতিবাদে ধর্মঘট।
দেখুন খবরটি
#TomatoPrices surge above ₹100 on #online platforms due to persistent #rains and low yields in #Bengaluru’s #tomato-growing regions https://t.co/ybokio5YQt
— Hindustan Times (@htTweets) July 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

