Potato Price Decrease: আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকারের নির্দেশিকা, ২৬ টাকা কেজি দরে আলু পাইকারি বাজারে
আলুর দাম সাধারণের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ থেকে হিমঘর মালিকরা ২৬ টাকা কেজি দরে আলু পাইকারি বাজারে ছাড়ার কাজ শুরু করেছে। আগামীকাল থেকে ক্রেতারা আরো একটু সাশ্রয়মূল্যে আলু কিনতে পারবেন বলে টাস্ক ফোর্স এর সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন।
এদিকে হিমঘর গুলিতে এখনো ৮ লক্ষ টনের বেশি আলু মজুত রয়েছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য রাজ্য সরকার চলতি মাসেই রাজ্যের হিমঘরগুলি থেকে সব আলু বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের বিপণনমন্ত্রী বেচারাম মান্না বলেন রাজ্য সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।অন্যদিকে বাজারে ন্যায্য মূল্যে আলু সরবরাহ বাড়াতে সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।সেখানে কলকাতায় কেজি প্রতি ২৬ এবং জেলাগুলিতে কেজি প্রতি ২৫ টাকায় আলু মিলবে।আগামী দেড় মাস এমন ভাবে চালাতে পারলে বাজারে আলুর জোগান স্বাভাবিক হয়ে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন।
Key Announcements by West Bengal CM @MamataOfficial:
1️⃣ Major overhaul in CID, strengthening the Special Task Force and Anti-Corruption Bureau.
2️⃣ Measures to curb rising potato and onion prices, including export restrictions.
3️⃣ Crackdown on sand and coal smuggling involving… pic.twitter.com/J6Wh1B97ql
— India Wants Mamata Di (@IndiaWantsMB) November 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

