12 BJP MLA Summoned: বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ, ১২ বিজেপি বিধায়ককে তলব কলকাতা পুলিশের

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী সহ মোট ১২ জন বিধায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জানা যাচ্ছে, অভিযুক্ত বিধায়কদের ৪ ডিসেম্বর লালবাজার সিটি পুলিশের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

12 BJP MLA Summoned: বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ, ১২ বিজেপি বিধায়ককে তলব কলকাতা পুলিশের
BJP MLAs Protes in the premises of the State Assembly (Photo Credits: ANI)

মঙ্গলবার শীতকালীন অধিবেশন (Winter Session of Assembly) শুরুর প্রথম দিন থেকেই সরগরম বিধানসভা চত্বর। ইতিমধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক ব্যবহারের অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সাসপেন্ড করা হয়েছে। এবার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী সহ মোট ১২ জন বিধায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযুক্ত ১২ জন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। জানা যাচ্ছে, অভিযুক্ত বিধায়কদের ৪ ডিসেম্বর লালবাজার সিটি পুলিশের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের বিক্ষোভের সামনেই শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি বিজেপির, পশ্চিমবঙ্গ বিধানসভার ভিডিয়ো

বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের প্রতিবাদ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).