Kolkata Doctor Death: 'উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গ প্রতিবাদ' আরজি কর-কাণ্ড নিয়ে এবার পথে কংগ্রেস কর্মীরা
মিছিল থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস কর্মীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুললেন তাঁরা।
আরজি করে (RG Kar Hospital) চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের কংগ্রেস কর্মী সমর্থকেরা। প্রতিবাদের এক অভিনব ভাষা বেছে নিলেন তাঁরা। খালি গায়ে রাজপথে নেমে শাসক শিবিরের বিরুদ্ধে সরব কংগ্রেস (Congress)। 'উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গ প্রতিবাদ' মধ্য কলকাতার কংগ্রেস কর্মী সমর্থকদের। শনিবার এনআরএস মেডিক্যাল কলেজের সামনে থেকে এগিয়ে চলল মিছিল। মিছিল থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস কর্মীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুললেন তাঁরা।
আরও পড়ুনঃ ৪৩ জন সরকারি চিকিৎসকের বদলির নির্দেশ, আরজি কর-কাণ্ডে প্রতিবাদের 'শাস্তি'
'উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গ প্রতিবাদ'...
#WATCH | West Bengal Congress workers take out a rally against the incident of rape and murder of a woman doctor at RG Kar Medical College and Hospital, in Kolkata pic.twitter.com/vRGZ91SHw6
— ANI (@ANI) August 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

