Mahua Moitra: 'ঝোলেওয়ালা ফকির', ১.৬ লক্ষের ব্যাগ নিয়ে বিতর্কের মাঝে মন্তব্য মহুয়ার
সংসদে ১.৬ লক্ষের লুই ভিত্তো ব্যাগ নিয়ে হাজির মহুয়া মৈত্র। সোমবার এমনই দাবি করা হয় একাধিক সংবাদমাধ্যমের তরফে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার যখন মূল্যবৃদ্ধি নিয়ে বলতে ওঠেন সংসদে, সেই মহুয়া (Mahua Moitra) তাঁর লুই ভিত্তোর দামি ব্যাগ পাশে সরিয়ে রাখেন বলে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। যার জেরে মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফের ছবি শেয়ার করলেন মহুয়া। যেখানে তিনি বলেন, ২০১৯ সাল থেকে তিনি সংসদে আসছেন। নিজেকে 'ঝোলেওয়ালা ফকির' বলে দাবি করেন মহুয়া। পাশাপাশি সংসদে ঝোলা নিয়ে এসেছিলেন, ঝোলা নিয়ে চলে যাবেন বলেও নিজের ছবির সঙ্গে ক্যাপশন জুড়ে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
Jholewala fakir in Parliament since 2019.
Jhola leke aye the… jhola leke chal padenge… pic.twitter.com/2YOWst8j98
— Mahua Moitra (@MahuaMoitra) August 2, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2022 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

