Parkstreet Bus Accident: রেষারেষির ফল, পার্কস্ট্রিটে দুর্ঘটনার কবলে যাদবপুরগামী সরকারি বাস

ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উঠে যায় বাসের সামনের দুই চাকা। ডিভাইডা দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে খবর।

Parkstreet Bus Accident: রেষারেষির ফল, পার্কস্ট্রিটে দুর্ঘটনার কবলে যাদবপুরগামী সরকারি বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস (ছবিঃX)

কলকাতাঃ সোম সকালে পার্কস্ট্রিটে (Parkstreet)ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারল সরকারি বাস (Government Bus)। ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উঠে যায় বাসের সামনের দুই চাকা। বাসটি হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বলে খবর। পথে এই দুর্ঘটনা ঘটে। ডিভাইডা দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে খবর। তবে আহতদের চোট গুরুতর নয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সোমবার সোমবার অম্বেদকর জয়ন্তীর জন্য সরকারি ছুটি থাকায় অন্যান্য দিনের থেকে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য থমকে যায় কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট।

 পার্কস্ট্রিটে দুর্ঘটনার কবলে সরকারি বাস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).