Gangasagar Mela 2025: মঙ্গলে মকর সংক্রান্তির পুণ্যস্নান, গঙ্গাসাগরে অনবদ্য গঙ্গাআরতির সাক্ষী পুণ্যার্থীরা
মেলার সময় পর্যাপ্ত চিকিৎসক, এয়ার অ্যাম্বুল্যান্স, ওয়াটার অ্যাম্বুল্যান্স এবং প্যারামেডিক্যাল টিমের বন্দোবস্ত করা হয়েছে। এদিকে পুণ্যস্নানের আগে রবিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরতটে ভিড় জমাচ্ছেন তীর্থযাত্রীরা।
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান। লক্ষ লক্ষ পুণ্যার্থীদের জন্যে মেলায় স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তায় কোন কমতি রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার সময় পর্যাপ্ত চিকিৎসক, এয়ার অ্যাম্বুল্যান্স, ওয়াটার অ্যাম্বুল্যান্স এবং প্যারামেডিক্যাল টিমের বন্দোবস্ত করা হয়েছে। এদিকে পুণ্যস্নানের আগে রবিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরতটে ভিড় জমাচ্ছেন তীর্থযাত্রীরা। আজ রবিবার সন্ধ্যায় সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলার অংশ হিসেবে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে প্রতি বছরের মত এইবারেই অনবদ্য এক গঙ্গা আরতির সাক্ষী থাকল ভক্তরা।
গঙ্গাসাগরে গঙ্গাআরতি...
#WATCH | West Bengal | Ganga aarti performed as part of Gangasagar Mela at Gangasagar in South 24 Parganas pic.twitter.com/T2dVvCZ349
— ANI (@ANI) January 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2025 08:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

