চলে গেলেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। আজ, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ৮১ বছর বয়েসে মারা যান বাঙালির অত্যন্ত পছন্দের সাহিত্যিক । গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৪২ সালের ১০ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। শৈশব কাটে ডুয়ার্সের চা বাগানে। তাঁর প্রথম উপন্যাস ছাপা হয় ১৯৭৫ সালে দেশ পত্রিকায়। নাম ছিল 'দৌড়'। সেই শুরু।
এরপর তাঁর রচিত ট্রিলজি উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ-পাঠকদের মনে চিরকালীন জায়গায় থেকে যায়। 'আট কুঠুরি নয় দরজা',' আদাব' থেকে 'গঙ্গা', 'উজান', 'তেরো পার্বণ', 'সাতকাহন'-একের পর উপন্যাস, গল্প লিখে তিনি বাঙলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। ফেলুদা, কাকাবাবু, ঋজু দা-র মতই তাঁর লেখা চরিত্র অর্জুনও অল্প বয়সী পাঠকদের মনে ঝড় তুলেছিল। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে শোকের ছায়া। আরও পড়ুন-কর্ণাটকে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন মমতার, 'দ্য কেরালা স্টোরি'-র সমালোচনা করে আক্রমণ সিপিএমকেও
দেখুন টুইট
প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার#RIP #SamareshMajumdar 🙏 pic.twitter.com/x90WpnuxBW
— TollyBangla Box-Office :- TBO (@TollyBanglaBox1) May 8, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)