Second Hooghly Bridge: রবিবার সকাল থেকে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ, দুর্ভোগের শিকার অসংখ্য মানুষ, জেনে নিন বন্ধ রাখার আসল কারণ
সাতসকালে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। রবিবার সকাল ৬টা থেকে ৮ ঘন্টার জন্য সেতুর ওপর দ্বিমুখী যান চলাচল বন্ধ রাখা হল।
সাতসকালে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। রবিবার সকাল ৬টা থেকে ৮ ঘন্টার জন্য সেতুর ওপর দ্বিমুখী যান চলাচল বন্ধ রাখা হল। জানা যাচ্ছে, সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কারণেই বন্ধ রাখা হয়েছে যান চলাচল। পরিবর্তে হাওড়া ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও দুপুর ২টোর পর থেকে আবারও বিদ্যাসাগর সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বর্তমানে এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স। যদিও এদিন ব্রিজ বন্ধ করার কারণে হাওড়া ব্রিজে সকাল থেকেই যান চলাচলের পরিমাণ বেড়েছে। বেলা গড়ালে যানজটের সম্ভাবনাও দেখা দিতে পারে।
দেখুন পোস্ট
West Bengal: Due to maintenance work, traffic on the Hooghly Bridge will remain closed. Barricades have been put up to control vehicular movement pic.twitter.com/sDrPGxPxuO
— IANS (@ians_india) November 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 02, 2025 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

