Jammu-Srinagar National Highway: যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হল ধস কবলিত জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, ভারী যান চলাচলে রয়েছে বাধানিষেধ
যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক । প্রশাসন সূত্রে জানানো হয়েছে মহাসড়কের উভয় পাশে ছোট যানবাহন চলাচলের অনুমতি থাকলেও ভারী যানবাহনের ক্ষেত্রে শুধুমাত্র একদিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।শ্রীনগর থেকে জম্মু এবং জম্মু থেকে শ্রীনগর সোমবার ছোট যানবাহন উভয় দিকেই চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, । তবে, ভারী যানবাহন শ্রীনগর থেকে জম্মুতে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।এদিকে, এসএসজি রোড এবং মুঘল রোডও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত। মুঘল রোডে, ছোট যানবাহন রাস্তার উভয় পাশে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহন এদিন পুঞ্চ থেকে শোপিয়ানে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
Authorities intensify repair work on the Jammu-Srinagar NH. DC Ramban Mohammad Alyas Khan, SSP Traffic Raja Adil Hamid & PD NHAI Shubham Yadav inspect key stretches to review progress and traffic flow.@Traffic_hqrs pic.twitter.com/3mhOoa23mz
— DD NEWS SRINAGAR (@ddnewsSrinagar) October 26, 2025
ভারী বৃষ্টিতে ধস নামার পর র মেরামত কাজ জোরদার করেছে জম্মু কাশ্মীর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অগ্রগতি এবং যানজট পর্যালোচনা করতে গতকাল গুরুত্বপূর্ণ অংশগুলি পরিদর্শন করেছেন রামবানের জেলা প্রশাসক মোহাম্মদ আলিয়াস খান (Ramban DM Mohammad Alias Khan), এসএসপি ট্র্যাফিক রাজা আদিল হামিদ (SSP Traffic Raja Adil Hamid) এবং এনএইচএআই-এর পিডি শুভম যাদব (NHAI PD Subham Yadav)।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

