Dead Body Found At Gariahut: গড়িয়াহাটে উদ্ধার হল ভিনরাজ্যের পুলিশকর্মীর ঝুলন্ত দেহ ! আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ

Dead Body Found At Gariahut: গড়িয়াহাটে উদ্ধার হল ভিনরাজ্যের পুলিশকর্মীর ঝুলন্ত দেহ ! আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ
Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

গড়িয়াহাটে উদ্ধার হল ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে মিলল ওই পুলিশকর্মীর । ঘটনা নজরে পড়তেই সহকর্মীরা খবর দেন থানায়। তারপর মঙ্গলবার রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃত পুলিশকর্মীর নাম সুব্রত কুমার সাহু। ওড়িশার কেওনঝারের বাসিন্দা তিনি। ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন সুব্রত। সম্প্রতি প্রশিক্ষণের জন্য কলকাতা আসেন তিনি। সঙ্গে সহকর্মীরাও ছিলেন। গড়িয়াহাট থানার হিন্দুস্থান পার্কের একটি বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার দীর্ঘক্ষণ একা ছিলেন সুব্রত। তাতে সন্দেহ হয় সহকর্মীদের। এরপর ঘরে খুঁজতেই মেলে সুব্রতর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়।আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).