Adhir Ranjan Chowdhury: জেলের ভেতরে যেমন মুখ্যমন্ত্রী ছিলেন, বাইরেও থাকতে পারেন, কেজরিওয়াল প্রসঙ্গে মন্তব্য অধীরের
এই মুহূর্তে দেশের অন্যতম আলোচনার বিষয় হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ।
এই মুহূর্তে দেশের অন্যতম আলোচনার বিষয় হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদত্যাগ। জেল থেকে বেরিয়ে আচমকাই কেন তিনি পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিতে চলেছেন কেজরিওয়াল। এই নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury) অবশ্য এই জল্পনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "উনি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবে না সেটা সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। জেলে যখন ছিলেন তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, চাইলে বাইরেও থাকতে পারেন। ওনার হয়তো দলীয় কিছু কাজ রয়েছে তাই উনি থাকতে চাইছেন না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত"।
VIDEO | "This is his personal decision. He remained the CM when he was inside the jail, and he can continue as CM as he is out of the jail now," says West Bengal Congress president Adhir Ranjan Chowdhury (@adhirrcinc) on Arvind Kejriwal's decision to resign as Delhi CM after two… pic.twitter.com/GlOIWLSzxV
— Press Trust of India (@PTI_News) September 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

