CID, Malda: মালদায় মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে মিলল নগদ কোটি টাকা

মালদার গাজোলের এক মাছ ব্যবসায়ীর থেকে মিলল এক কোটি টাকা। সেই মাছ ব্যবসায়ীর নাম জয়প্রকাশ সাহা।

CID, Malda: মালদায় মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে মিলল নগদ কোটি টাকা
Image used for representational purpose only | (Photo Credits: PTI)

মালদার গাজোলের এক মাছ ব্যবসায়ীর থেকে মিলল এক কোটি টাকা। সেই মাছ ব্যবসায়ীর নাম জয়প্রকাশ সাহা। গাজোলের ঘাকশোল এলাকার বাসিন্দা ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডির এক আধিকারিক দল৷ নেতৃত্বে রয়েছেন এসপি (সিআইডি, মালদা রেঞ্জ) অনীশ সরকার, ডিএসপি (সিআইডি) আত্রেয়ী সেন-সহ 10 আধিকারিক ৷ গাজোল থানার পুলিশরাও ছিলেন সিআইডি-র এই বিশেষ দলের সঙ্গে ৷ বাড়িটি ঘিরে ফেলার পর চলে তল্লাশি, ঘর থেকে উদ্ধার হয় নগদ ১ কোটি টাকা।

সংবাদমাধ্যমে প্রকাশ, ওই ব্যবসায়ীর বেডরুমের বক্স খাটের ভিতর থেকে এক কোটি ৩৯ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয়৷ ব্যবসায়ীকে সামনে বসিয়েই চলে টাকা গোনার কাজ৷ আরও পড়ুন-চিটফান্ড কাণ্ডে সিবিআই তল্লাশি এবার তৃণমূল বিধায়কের বাড়িতে, টাকার উৎস খুঁজতে মরিয়া CBI

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2022 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).