Ram Navami Celebrations: ‘হিন্দু সমাজ নিজেদের সুরক্ষার জন্য আরও ঐক্যবদ্ধ হচ্ছে’ ; দিলীপ ঘোষ

রামনবমী উদযাপন নিয়েই তোলপাড় বঙ্গ রাজনীতি

Ram Navami Celebrations: ‘হিন্দু সমাজ নিজেদের সুরক্ষার জন্য আরও ঐক্যবদ্ধ হচ্ছে’ ; দিলীপ ঘোষ
Dilip Ghosh On Ram Navami (Photo Credit: X)

কলকাতা: গতকাল দেশজুড়ে ভগবান শ্রী রামের জন্মোৎসব অর্থাৎ রাম নবমী (Ram Navami) পালিত হয়েছে। দেশের অন্যান্য স্থানের পাশাপাশি বাংলায় গত কয়েক বছর ধরে রামনবমী উদযাপনের বেশ ঘনঘটা দেখা যাচ্ছে। কিছুদিন ধরে বঙ্গ রাজনীতি রামনবমী উদযাপন নিয়েই তোলপাড় হচ্ছে। তবে কাল বাংলাতে শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপন হয়েছে। রাম নবমী উদযাপন নিয়ে আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) বলেছেন, ‘প্রতি বছর, বাংলায় রাম নবমীর প্রভাব বাড়ছে, এবার এটি আরও তাৎপর্যপূর্ণ ছিল। হিন্দু সম্প্রদায়ের উৎসব, মন্দির এবং ধর্মীয় রীতিনীতির উপর আক্রমণ যত বাড়ছে, হিন্দু সমাজ নিজেদের সুরক্ষার জন্য আরও ঐক্যবদ্ধ হচ্ছে...।’  আরও পড়ুন : Kunal Ghosh: এ কোন রাজনীতি? শেষমেশ রামনবমীর মিছিলে হাঁটলেন কুণাল ঘোষ, দেখুন ভিডিয়ো

রাম নবমী নিয়ে দিলীপ ঘোষ কি বললেন দেখুন

রাম নবমী উদযাপন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 07, 2025 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).