West Bengal SSC Recruitment: এক ঝটকায় ২৫ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট, এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল করে নতুন করে গঠনের নির্দেশ

West Bengal SSC Recruitment: এক ঝটকায় ২৫ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট, এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল করে নতুন করে গঠনের নির্দেশ
Supreme Court (Photo Credits: ANI)

২৫ হাজার চাকরি বাতিল করছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কারচুপি হয়েছে। এই তথ্য জানিয়ে এবার এসএসসির (SSC recruitment Exam) গোটা প্যানেল সুপ্রিম কোর্টের তরফে বাতিল করা হচ্ছে। ফলে ২০১৬ সালে এসএসসির জন্য গঠিত প্যানেল প্রায় পুরোটাই সুপ্রিম কোর্টের তরফে বাতিল ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালের যে প্যানেল বাতিল করা হয়েছে, তা ফের গঠন করার নির্দেশও দেয় দেশের শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ৩ মাসের মধ্যে নতুন করে প্যানেল গঠন করতে হবে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের তরফে ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় মামলা। তবে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই এবার ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন: Enforcement Directorate: শিক্ষক নিয়োগ ও রেশন দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ৪০০ পার

দেখুন কী জানানো হল সুপ্রিম কোর্টের তরফে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 03, 2025 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).