School Service Commission Notification: শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ৩ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন
স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের বিস্তারিত বিজ্ঞাপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ রা নভেম্বর থেকে ৩ রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। গ্রুপ সি-তে ২৯৮৯ টি শূন্যপদ আছে। গ্রুপ ডি -তে শূন্যপদের সংখ্যা ৫৪৮৮। ২০১৬ সালের এসএসসির নিয়োগের প্যানেল বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার শিক্ষাকর্মী নিয়োগের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করল কমিশন। সাধারণ, ওবিসি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। তবে অযোগ্য বা দাগিরা কোনওভাবেই আবেদন করতে পারবেন না।
এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা ব্রাত্যর#SSCCase #GroupC #GroupD #SSCRecruitment #ABPAnandahttps://t.co/Ucr9lEYbvV
— ABP Ananda (@abpanandatv) October 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2025 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

