Rahul Gandhi: রাহুল গান্ধীর গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, সরব অধীর চৌধুরী

Rahul Gandhi: রাহুল গান্ধীর গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, সরব অধীর চৌধুরী
Rahul Gandhi (Photo Credit: Twitter)

ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে বিহার থেকে ফের বাংলায় এসেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । মালদায় (Malda) থাকাকালীন রাহুল গান্ধীর গাড়ির পাথর ছোড়া হয় বলে অভিযোগ। যার জেরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় দেখা দেয় বিশৃঙ্খলা। পাশাপাশি রাহুলের গাড়ির কাঁচও ভাঙে বলে জানা যায়। কে বা কারা রাহুল গান্ধীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর বলেন, ভিড়ের মধ্যে থেকে কেউ পাথর ছুড়েছে। পুলিশ বিষয়টিকে দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ করেন অধীর। কোনও বিষয়কে গুরুত্ব না দিলে, তা বড় আকার নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অধীর।

আরও পড়ুন: Rahul Attacks BJP : মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষীকিতে বিজেপিকে আক্রমন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

দেখুন ভিডিয়ো...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 31, 2024 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).