Sandeshkhali: সন্দেশখালিতে সাংবাদিককে ধরল পুলিশ

সন্দেশখালিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের ধরল পশ্চিমবঙ্গ পুলিশ। ভুয়ো খবর করার অভিযোগে সাংবাদিককে ধরা হয়েছে বলে দাবি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার ভিডিয়ো এখন ভাইরাল।

Sandeshkhali: সন্দেশখালিতে সাংবাদিককে ধরল পুলিশ
Victims Of Sandeshkhali (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের ধরল পশ্চিমবঙ্গ পুলিশ। ভুয়ো খবর করার অভিযোগে সাংবাদিককে ধরা হয়েছে বলে দাবি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার ভিডিয়ো এখন ভাইরাল। বিজেপি ঘনিষ্ঠ চ্য়ানেলের সাংবাদিককে রাতের অন্ধকারে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, সন্দেশখালিতে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছে মমতার সরকার। তৃণমূল নেতাদের অভিযোগ, সাংবাদিকতা নয়, বিজেপি এজেন্ট হিসেবে কাজ করছেন সেই ব্য়ক্তি। ভোটের মুখে সন্দেশখালি ইস্যু নিয়ে যুযুধান দুই পক্ষ।

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ফের মুখ খুললেন সেখানকার বেশ কয়েকজন মহিলা। ক্যামেরার সামনে হাজির হলেও, সন্দেশখালির মহিলাদের মুখ প্রায় সব সময় ঢাকা থাকছে। এবার ক্যামেরার সামনে হাজির হয়ে সন্দেশখালির এক মহিলা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর কী বলব, মুখমন্ত্রী আমাদের খোঁজ নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন মহিলা, আমরাও মহিলা। যদি মুখ্যমন্ত্রী আমাদের কাছে না আসেন, তাহলে আমাদের পরিস্থিতি কী হতে পারে' বলে আশঙ্কা প্রকাশ করেন ওই মহিলা।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 09:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).