Twitter Down: ট্যুইটার 'ডাউন', কাজ করছে না মাইক্রো ব্লগিং সাইট
ফের ডাউন ট্যুইটার। বুধবার দুপুরে আচমকাই কাজ বন্ধ করে দেয় মাইক্রো ব্লগিং সাইট। ফলে নেটিজেনদের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়। এলন মাস্কের (Elon Musk) কর্মী ছাঁটাইয়ের জেরে একাধিকবার ট্যুইটার (Twitter) কাজ বন্ধ করে দেওয়ায়, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় ইউজারদের মধ্যে। প্রসঙ্গত ২০২২ সালের প্রায় শেষের দিক থেকে ট্যুইটার কর্মী ছাঁটাই শুরু হয়। যার প্রভাব ট্যুইটারের গোটা বিশ্বের কর্মীদের উপর পড়তে শুরু করে। ট্যুইটারে ছাঁটাই শুরুর পর ভারতে ট্যুইটারের যে দুটি অফিস মুম্বই এবং দিল্লিতে রয়েছে, তাও বন্ধ করে দেন এলন মাস্ক। ট্যুইটারের মুম্বই এবং দিল্লির অফিসের কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয় সংস্থার তরফে। ভারতে ট্যুইটারের একমাত্র বেঙ্গালুরুর অফিসই সচল রয়েছে বলে খবর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

