Twitter DM Limit: প্রিয়জনকে মেসেজ পাঠানোর সংখ্যা বেধে দেবে টুইটার, বড় ঘোষণা মাস্কের
মেসেজ পাঠানোর ক্ষেত্রে সংখ্যা সীমা বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের টুইটার। ভুয়ো অ্যাকাউন্ট থেকে 'স্প্যাম বার্তা' (Spam) কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
Twitter DM Limit: সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষদের মেসেজ বা বার্তা পাঠানোর ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যা সীমা নেই। কিন্তু এবার মেসেজ পাঠানোর ক্ষেত্রে সেই সীমা বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলন মাস্কের টুইটার (Twitter CEO Elon Musk)। ভুয়ো অ্যাকাউন্ট থেকে 'স্প্যাম বার্তা' (Spam) কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। শুক্রবার টুইটার তরফে ঘোষণা করা হয়েছে, আনভেরিফায়েড বা যাচাই করা নয় এমন সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে মেসেজের (Direct Message in Twitter) সংখ্যা বেধে দেওয়া হবে। তাই প্রিয়জনকে সীমাহীন বা আনলিমিটেড মেসেজ পাঠানোর জন্যে টুইটার ব্লু মেম্বারশিপ কিনতে হবে বলে জানিয়েছে সংস্থা।
দেখুন টুইট...
We'll soon be implementing some changes in our effort to reduce spam in Direct Messages. Unverified accounts will have daily limits on the number of DMs they can send. Subscribe today to send more messages: https://t.co/0CI4NTRw75
— Twitter Support (@TwitterSupport) July 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 22, 2023 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

