Snapchat Down: বিকল স্ন্য়াপ চ্যাট, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ইউজারদের

স্ন্যাপ চ্যাটের ভারতীয় ইউজারদের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে। আজ, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই সমস্যা শুরু হয় বলে জানা গিয়েছে।

Snapchat Down: বিকল স্ন্য়াপ চ্যাট, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ইউজারদের
Mobile Phone (Photo Credit: Pexels)

Snapchat down: রিয়েল টাইম ফোটো শেয়ারিং অ্যাপ 'স্ন্যাপ চ্য়াট' (SnapChat) ব্যবহার করতে ইউজারদের সমস্যা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় স্ন্যাপ চ্যাট ইউজাররা জানাচ্ছেন, তারা এই প্ল্যাটফর্ম থেকে কোনওরকম ছবি শেয়ার বা মেসেজ আদান প্রদান করতে পারছেন না। সার্ভার সমস্যার কারণেই  স্ন্যাপ চ্যাট বিকল হয়েছে জানা গিয়েছে। মূলত স্ন্যাপ চ্যাটের ভারতীয় ইউজারদের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে। আজ, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই সমস্যা শুরু হয় বলে জানা গিয়েছে।

ডাউন ডিটেক্টর নামের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা গিয়েছে স্ন্য়াপ চ্যাটের ৮০ শতাংশ ইউজার ডাউন রিপোর্ট করেছেন। প্রায় ১৯০০ জন ইউজার অভিযোগ করেছেন তারা কনটেন্ট আপলোড করতে পারছেন না।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2024 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).