India's Smartphone Market: বাড়ছে বাজার, ২৩-এ ভারতে স্মার্টফোনের বাজার বৃদ্ধি পাবে ১০ শতাংশ
২০২২ সালের শেষলগ্নে সামনে এল আশার খবর। ২০২৩ সালে ভারতে স্মার্টফোনের (Smart Phone) বাজার ১০ শতাংশ বাড়তে পারে। স্মার্টফোনের বাজার ১৭৫ মিলিয়ন ইউনিটে পৌঁছে যেতে পারে। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ৫জি-র জেরেই স্মার্টফোনের এই বাজার ফুলেফেঁপে উঠতে শুরু করবে বলে খবর। অ্যামাজন থেকে শুরু করে ট্যুইটার, মেটায় গণছাঁটাই শুরু হয়েছে। ট্যুইটার প্রধান এলন মাস্ক যখনই সংস্থা থেকে ছাঁটাইয়ের ঘোষণা করেন, এরপর থেকেই একের পর এক তথ্য প্রযুক্তি কোম্পানি এবং ই-কমার্স কোম্পানির তরফে ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়। এসবের মাঝেই এবার বছর শেষে শোনা গেল আশার খবর।
আরও পড়ুন: WhatsApp Banned: ফের কড়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের, নভেম্বরে নিষিদ্ধ হল ৩৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট
Buoyed by #5G push and a high installed base, the India smartphone market is projected to grow 10 per cent in 2023 to reach 175 million units, a report showed. pic.twitter.com/HDYLjMb0Pm
— IANS (@ians_india) December 23, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 06:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

