Blue Tick Verification In India: ভারতে চালু হতে চলেছে ব্লু টিক যাচাইকরণ, পরিষেবায় সামিল হতে খরচ কত দেখুন এক নজরে

ভারতীয় ব্যবহারকারীদের প্রতি মাসে এখন ওয়েবে ব্লু টিক-এর জন্য ৬৫০ টাকা এবং এন্ড্রোয়েড, আই ও এস (Android, iOS) মোবাইল ডিভাইসগুলির জন্য ৯০০ টাকা দিতে হবে৷

Blue Tick Verification In India: ভারতে চালু হতে চলেছে  ব্লু টিক যাচাইকরণ, পরিষেবায় সামিল হতে খরচ কত দেখুন এক নজরে
Twitter (Photo Credit: File Photo)

 টুইটার সংস্থার মালিকানা হাতবদলের পরই নতুন মালিক ইলন মাস্ক একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন। তার অন্যতম হল টুইটার ব্লু। এবার থেকে টুইটারে অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিক পাওয়ার জন্য কোনও ভেরিফিকেশন বা যাচাইয়ের দরকার পড়বে না। প্রতি মাসে টাকা দিলেই মিলবে নীল টিক। এবার টুইটার ভারতে সেই  ব্লু টিক যাচাইকরণ পরিষেবা চালু করতে চলেছ। ভারতীয় ব্যবহারকারীদের প্রতি মাসে এখন ওয়েবে ব্লু টিক-এর জন্য ৬৫০ টাকা এবং এন্ড্রোয়েড, আই ও এস  (Android, iOS) মোবাইল ডিভাইসগুলির জন্য ৯০০ টাকা দিতে হবে৷ এবং বার্ষিক হিসাবে ভারতে প্রতি বছর ৬৮০০  টাকার একটি ছাড়যুক্ত বার্ষিক পরিকল্পনাও দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৬৫০ টাকার বদলে ৫৬৬.৬৭ টাকা দিতে হবে।

টুইট দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).