Women’s Junior Asia Cup 2024: থাইল্যান্ডকে ৯-০ গোলে হারিয়ে মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে উঠল ভারত
ওমানের মাস্কাটে আয়োজিত মহিলাদের হকিতে জুনিয়র এশিয়া কাপে তাদের চতুর্থ পুল এর ম্যাচে থাইল্যান্ডকে ৯-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে ভারত জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং চিলিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) আয়োজিত জুনিয়র বিশ্বকাপ ২০২৫-এর আসরে নিজেদের জায়গাও পাকা করেছে।
প্রথম কোয়ার্টারে খেলার ফল 0-0 থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত গোল করার সুযোগ পায়। অধিনায়ক জ্যোতি সিং ও সহ-অধিনায়ক সাক্ষী রানার জুটিতে প্রথম গোলটি আসে। এরপর ভারতের হয়ে, দীপিকা চারটি গোল করেন।পুরো খেলায় ভারতীয় মহিলা খেলোয়াড়দেরই আধিপত্য লক্ষ্য করা যায়। ভারতের হয়ে কণিকা সিওয়াচ হ্যাটট্রিক করেন। আগামীকাল সেমিফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত।
𝐹𝒰𝐿𝐿-𝒯𝐼𝑀𝐸 🇮🇳🏑
What a game, Team India delivered a stellar performance, securing a massive 9-0 victory over Thailand at the Junior Women’s Asia Cup 2024 🙌🔥
Next up: A thrilling encounter with Japan 🇯🇵. The battle intensifies as we aim to retain our crown as… pic.twitter.com/TD9TIckUAq
— Hockey India (@TheHockeyIndia) December 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 13, 2024 07:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

