Wrestlers Protest: ব্রিজ ভূষনের প্রভাব স্পষ্ট, সদ্য নির্বাচিত কুস্তি সংস্থাকে সাসপেন্ড কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের
যৌন হেনস্থা কাণ্ডে জড়িত ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ ব্যক্তি সভাপতি হওয়ায় খেলা ছাড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী ফিরিয়ে দেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া।
কুস্তিতে ফের বড় বিতর্ক। নির্বাচনের পরে জয়ী হওয়া সদস্যদের নিয়ে গঠিত কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং। পদে বসেই সঞ্জয় সিং ঘোষণা করেন, অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব কুড়ি জাতীয় কুস্তির আসর বসবে ব্রিজভূষণ সিং এর নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের গোন্ডায়। এতে বড়ো বিতর্ক শুরু হওয়ার পরেই তার ক্ষুব্ধ হয়ে কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করলো অনুরাগ ঠাকুরের মন্ত্রক।
যৌন হেনস্থা কাণ্ডে জড়িত ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ সভাপতি হওয়ায় খেলা ছাড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী ফিরিয়ে দেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া।
দেখুন খবরটি
Union Sports Ministry suspends the newly elected body of Wrestling Federation of India after the newly elected president Sanjay Singh announced U-15 and U-20 nationals to take place in Nandini Nagar, Gonda (UP) before the end of this year. pic.twitter.com/eMZyNK914Z
— ANI (@ANI) December 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

