Rafael Nadal: ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে মার্কুইস উপাধিতে ভূষিত করলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ

Rafael Nadal: ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে মার্কুইস উপাধিতে ভূষিত করলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ
Nadal Get Award(Photo Credit: X@adn40)

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ (King Felipe VI of Spain) বৃহস্পতিবার টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল (Rafael Nadal) কে 'মার্কুইস' (Marquis of Llevant de Mallorca) উপাধিতে ভূষিত করেছেন, রাজপরিবারের তরফে এক বিবৃতি অনুসারে এই তথ্য সামনে এসেছে। এই উপাধি ক্রীড়া দক্ষতার মাধ্যমে জাতির প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ।রাজার সিংহাসনে আরোহণের দশম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত ছয় ব্যক্তির মধ্যে নাদাল আছেন। এছাড়া এই ধরণের অন্যান্য উপাধিগুলির মধ্যে রয়েছেন পপ-রক গায়িকা লুজ ক্যাসাল এবং প্যারালিম্পিক সাঁতারু তেরেসা পেরালেস।

২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল গত বছর টেনিস সার্কিট থেকে অবসর নিয়েছেন। ৩৯ বছর বয়সী প্রাক্তন বিশ্ব নম্বর এক নাদাল লেভান্ট ডি ম্যালোর্কার মার্কুইস উপাধি ধারণ করবেন। প্রসঙ্গত যে দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বসবাস করেন সেই দ্বীপেরই মার্কুইস উপাধি তাঁকে দেওয়া হচ্ছে। প্রাসাদ এক বিবৃতিতে বলেছে-"এরা স্পেনের জন্য গর্বের উৎস এবং আমাদের সমাজকে অনুপ্রাণিত করা উচিত এমন মূল্যবোধের জন্য একটি স্থায়ী রেফারেন্স পয়েন্ট। "

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 20, 2025 09:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).