Prakhar Chaturvedi: কোচবিহার ট্রফিতে প্রথমবার কোনও ব্যাটারের ৪০০ রান, ফাইনালে ৪০৪ রানের অপরাজিত ইনিংস কর্ণাটকের প্রখর চতুর্বেদীর

ভারতের অনুর্ধ্ব ১৯ পর্যায়ে ক্রিকেটের এক নম্বর টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে ইতিহাস গড়ে প্রথমবার ৪০০ রানের ইনিংস খেললেন কোনও ব্যাটার।

Prakhar Chaturvedi: কোচবিহার ট্রফিতে প্রথমবার কোনও ব্যাটারের ৪০০ রান, ফাইনালে ৪০৪ রানের অপরাজিত ইনিংস কর্ণাটকের প্রখর চতুর্বেদীর
Prakhar Chaturvedi. (Photo Credits:X)

Prakhar Chaturvedi: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস। ভারতের অনুর্ধ্ব ১৯ পর্যায়ে ক্রিকেটের এক নম্বর টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে ইতিহাস গড়ে প্রথমবার ৪০০ রানের ইনিংস খেললেন কোনও ব্যাটার। তাও আবার ফাইনালে।

কোচবিহার ট্রফির ফাইনালে কর্ণাটক অনুর্ধ্ব ১৯ দলের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৪০৪ রানে অপরাজিত থাকলেন প্রখর চতুর্বেদী (Prakhar Chaturvedi)। ৬৩৮ বলে ৪০৪ রানে অপরাজিত তাকে প্রখর। তার ৬৩৮ বলের ম্যারাথন ইনিংস সাজানো ছিল ৪৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। প্রখরের রেকর্ড গড়া ইনিংসের প্রশংসায় দেশের ক্রিকেটমহল। প্রখর আগামী দিনের তারকা হতে চলেছেন বলে অনেকের মত। অনেকেই বলছেন, তিনি লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন।

প্রখরের দুরন্ত ইনিংসের সৌজন্যে কর্ণাটক অনুর্ধ্ব ১৯ এবারের কোচবিহার ট্রফিতে চ্যাম্পিয়ন হল।

দেখুন খবরটি

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 15, 2024 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).