Player of The Match Award In Ind-Wi 2nd Test: পাঁচ উইকেট নিয়ে প্রথমবার ম্যাচের সেরা হলেন মহম্মদ সিরাজ ,শুভেচ্ছা ভারতীয় বোর্ডের (দেখুন টুইট)
সিরাজ ম্যাচের চতুর্থ দিনের সকালে বিধ্বংসী এক স্পেলে ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডারকে গুড়িয়ে দেন। অবশিষ্ট পাঁচ উইকেটের মধ্যে একাই চার উইকেট নেন তিনি। ২৩.৪ ওভারে ৬০ রান খরচ করে পাঁচ উইকেট আসে তাঁর ঝুলিতে।
বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট (IND vs WI 2nd Test) ম্যাচের পঞ্চম দিন। ফলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের। প্রথম টেস্ট জেতার সুবাদে ১-০ সিরিজ জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে মহম্মদ সিরাজকেই (Mohammed Siraj) ঘোষণা করা হয়ম্যাচের সেরা হিসাবে। প্রথমবার ম্যাচের সেরা হয়ে উচ্ছ্বসিত মহম্মদ সিরাজও।
সিরাজ ম্যাচের চতুর্থ দিনের সকালে বিধ্বংসী এক স্পেলে ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডারকে গুড়িয়ে দেন। অবশিষ্ট পাঁচ উইকেটের মধ্যে একাই চার উইকেট নেন তিনি। ২৩.৪ ওভারে ৬০ রান খরচ করে পাঁচ উইকেট আসে তাঁর ঝুলিতে। এই বিধ্বংসী স্পেলের সুবাদেই প্রথমবার লাল বলের ক্রিকেটে ম্যাচ সেরা হলেন ভারতের তারকা ফাস্ট বোলার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। দেখুন সেই টুইট-
His best-ever spell in Tests ✅
His maiden Player of the Match award in Test cricket 🙌
Well done, Mohd. Siraj 👏#TeamIndia | #WIvIND pic.twitter.com/pIgvZuVOsJ
— BCCI (@BCCI) July 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 25, 2023 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

