Women's Asia Cup Cricket 2022: মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কাকে হেলায় হারালেন হ্যারিরা
মহিলাদের এশিয়া কাপ টি২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে কাপ জিতলেন হরমনপ্রীত কৌররা। ট্রফির খরা কাটাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে মাত্র ৬৫ রান।
মহিলাদের এশিয়া কাপ টি২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত। বাংলাদেশের সিলেটে আয়োজিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে কাপ জিতলেন হরমনপ্রীত কৌররা। সেই সঙ্গে ফাইনালে হারের বদভ্যাস কাটিয়ে, ট্রফির খরা কাটাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে মাত্র ৬৫ রান। স্মৃতি মন্ধনার অপরাজিত ৫১ রানেক সৌজন্যে ইনিংসের নবম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ফাইনালে ৫ রানে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রেনুকা সিং। আরও পড়ুন-৪ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাজিক স্পেল অর্জুন তেন্ডুলকরের
সচিন তেন্ডুলকরের শুভেচ্ছা
We clinch the Asia Cup once again! 🇮🇳🏆
Many congratulations to our women's team for winning the Asia Cup for a record 7th time!#AsiaCup2022Final pic.twitter.com/GFW2kjiXBw
— Sachin Tendulkar (@sachin_rt) October 15, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 15, 2022 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

