Hurricane Beryl in Barbados: ভিডিও কলে অনুষ্কা শর্মাকে বার্বাডোজে হারিকেন বেরিলের প্রভাব দেখালেন বিরাট কোহলি (দেখুন ভিডিও)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপের ফাইনালে একদিকে রোহিত, ঋষভ, সূর্যকুমাররা যখন ফাইনালে এক এক করে যখন আউট হয়ে যাচ্ছেন তখন ৫৯ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট।
হারিকেন বেরিলের প্রভাবে বার্বাডোজ বেশ ভালো ভাবেই ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলস্বরূপ বিশ্বকাপ জয়ের পরেও টিম ইন্ডিয়া দেশে ফিরে আসতে পারেনি। এরকম সময়েই টিম হোটেলের লবিতে দাঁড়িয়ে স্ত্রী অনুষ্কার শর্মার সঙ্গে ভিডিও কলে বার্বাডোজের ছবি দেখালেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম থেকে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা গেলেও ফাইনালে ত্রাতা হিসাবে দেখা গেছিল বিরাটকে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপের ফাইনালে একদিকে রোহিত, ঋষভ, সূর্যকুমাররা যখন ফাইনালে এক এক করে যখন আউট হয়ে যাচ্ছেন তখন ৫৯ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট।যার মধ্যে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। কোহলির ব্যাটে ভর করে ভারত ১৭৬ রানের স্কোরে পৌঁছাতে সমর্থ হয় যা ভারতের সাত রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোহলি।আর এই জয়ের পরেই দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।
Virat Kohli shows Hurricane to Anushka Sharma on Video Call 🥰❤️ pic.twitter.com/j7Ru54dUMW
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) July 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 03, 2024 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

