Mark Henry at CPL 2025: ক্যারিবিয়ান লিগে হাজির WWE তারকা মার্ক হেনরি! বার্বাডোস রয়্যালসের থেকে পেলেন বিশেষ জার্সি

সিপিএল ২০২৫ (CPL 2025)-এর ২১ নম্বর ম্যাচে বার্বাডোস রয়্যালসের খেলা শুরুর আগে মাঠে উপস্থিত হন বিখ্যাত WWE তারকা মার্ক হেনরি (Mark Henry)। 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী' নামে পরিচিত মার্ককে তাঁর এই টাইটেলের এক জার্সি উপহার দেয় বার্বাডোস।

Mark Henry at CPL 2025: ক্যারিবিয়ান লিগে হাজির WWE তারকা মার্ক হেনরি! বার্বাডোস রয়্যালসের থেকে পেলেন বিশেষ জার্সি
Mark Henry in CPL 2025 (Photo Credit: Barbados Royals/ X)

Mark Henry at CPL 2025: আজ ৫ সেপ্টেম্বর বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) মুখোমুখি হয় Barbados Royals বনাম Guyana Amazon Warriors। সিপিএল ২০২৫ (CPL 2025)-এর ২১ নম্বর ম্যাচে বার্বাডোস রয়্যালসের খেলা শুরুর আগে মাঠে উপস্থিত হন বিখ্যাত WWE তারকা মার্ক হেনরি (Mark Henry)। 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী' নামে পরিচিত মার্ককে তাঁর এই টাইটেলের এক জার্সি উপহার দেয় বার্বাডোস। গোলাপি রঙের এই জার্সির পেছনে লেখা ছিল 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ' (World’s Strongest Man)। যা মনে করিয়ে WWE-এর পুরনো দিনের কথা। হেনরির এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। একসময় Undertaker, John Cena-দের সঙ্গে রেসলিং করে সুপরিচিত মার্ককে এখন রেসলিং রিংয়ে সেভাবে দেখা যায় না। তবে তাই বলে তাঁর শক্তি কমেনি, কয়েক মাস আগেই এক চামচ মুড়ে তিনি নিজের শক্তি দেখিয়ে ভাইরাল হন।  Barbados Royals vs Guyana Amazon Warriors, CPL 2025 Scorecard: শাই হোপের অপরাজিত ইনিংসে বার্বাডোস রয়্যালসকে হারাল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, দেখুন সিপিএল স্কোরকার্ড

ক্যারিবিয়ান লিগে হাজির WWE তারকা মার্ক হেনরি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 05, 2025 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).