Indian Football 2023-24 Season: আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের ২০২৩-২৪ মরসুম
দেশের বিভিন্ন পেশাদার ক্লাব দুটি উইন্ডো জুড়ে তাদের খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে
ভারতীয় ফুটবলের ২০২৩-২৪ মরসুম শুরু হবে ১ জুন ২০২৩ এবং শেষ হবে ৩১ মে ২০২৪, বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এ কথা জানিয়েছে। সর্বভারতীয় ফুটবলের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, পুরুষ ও মহিলা ফুটবলের ক্ষেত্রে একই মরসুমের তারিখ প্রযোজ্য। দেশের বিভিন্ন পেশাদার ক্লাব দুটি উইন্ডো জুড়ে তাদের খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে। এর মধ্যে প্রথমটি শুরু হবে ৯ জুন এবং শেষ হবে ২০২৩ সালের ৩১ আগস্ট। এদিকে পেশাদার ফুটবলের নিবন্ধনের দ্বিতীয় উইন্ডো শুরু হবে ১ জানুয়ারি থেকে, শেষ হবে ২০২৪ সালের ২১ জানুয়ারি। রেজিস্ট্রেশনের দুটি উইন্ডো নারী-পুরুষ উভয় ফুটবলের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যদিকে অপেশাদার পুরুষ ও মহিলা ফুটবলারদের জন্য রেজিস্ট্রেশন পিরিয়ড শুরু হবে ২০২৩ সালের ১ জুন এবং শেষ হবে ২০২৪ সালের ৩১ মে।
The 2023-24 season of Indian #football will kick off on June 1, 2023, and end on May 31, 2024, the All India Football Federation (#AIFF ) announced.
The same season dates are applicable for both men's and women's football, the AIFF said. pic.twitter.com/RGG3VjNL61
— IANS (@ians_india) May 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2023 03:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

