Khalid Jamil As The New Head Coach: বিদেশি কোচে মোহভঙ্গ, খালিদ জামিলের হাতে তুলে দেওয়া হল ভারতীয় ফুটবলের গুরুদায়িত্ব
মানোলো মার্কেজ় সরে যাওয়ার পর থেকে ভারতীয় ফুটবল দলের কোচের পদ ফাঁকা ছিল। লড়াই ছিল দুই বিদেশীর সঙ্গে এক ভারতীয়র। অবশেষে ভারতীয় কোচের হাতেই ভরসা রাখল সর্বভারতীয় ফুটবল সংস্থা। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ আইএসএলের বেশ কয়েকটি দলকে কোচিং করানো খালিদ জামিল (Khalid Jamil) কে ভারতের ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ (AIFF) এর কার্যনির্বাহী কমিটি, টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে, খালিদ জামিলকে সিনিয়র ইন্ডিয়া পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। সমাজমাধ্যমে করা পোস্টে এআইএফএফ লিখেছে, ‘‘টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে এআইএফএফর এক্সিকিউটিভ কমিটি ভারতীয় পুরুষ দলের নতুন কোচ খালিদ জামিলের নিয়োগ অনুমোদন করেছে।’’ এ দিন দিল্লিতে টেকনিক্যাল কমিটির বৈঠকেই খালিদের নাম চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য সাভিও মেদেইরার পর আবার কোনো ভারতীয়, ফুটবল টিমের প্রধান কোচ নিযুক্ত হল।
The AIFF Executive Committee, in the presence of the Technical Committee, has approved the appointment of Khalid Jamil as the new head coach of the Senior India Men's National Team.#IndianFootball ⚽️ pic.twitter.com/R1FQ61pyr4
— Indian Football Team (@IndianFootball) August 1, 2025
জামিলকে তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচিত করা হয়েছিল, যার মধ্যে প্রাক্তন জাতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়ান ম্যানেজার স্টেফান তারকোভিচ ছিলেন। জাতীয় দলের পরিচালক সুব্রত পালের সাথে পরামর্শ করার পর ২২ জুলাই এআইএফএফ টেকনিক্যাল কমিটি তালিকাটি চূড়ান্ত করেছিল। খালিদ জামিল তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আইজল এফসি, ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি মত বড় ক্লাবের দায়িত্ব সামলেছেন।
আগামী সেপ্টেম্বরে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দু’টি ম্যাচ রয়েছে ভারতের।আইজলকে আই লিগ জেতানো কোচ হিসাবে খালিদের প্রথম পরীক্ষা এই ম্যাচ দুটোই। দীর্ঘ দিন কোচিং করানোয় খালিদ প্রায় সব ফুটবলারকেই চেনেন। এই সুবিধা নিয়েই জাতীয় দলের কোচ হিসাবে যাত্রা শুরু করতে পারবেন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

