Durand Cup 2025: ইম্ফলে পৌঁছল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ট্রফি, খেলা শুরু হবে আগামী

Durand Cup 2025: ইম্ফলে পৌঁছল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ট্রফি, খেলা শুরু হবে আগামী
Durand Cup Tour (Photo Credit: X@ians_india)

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup) এর ট্রফির দেশব্যাপী ভ্রমণ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ সেই ট্রফি ইম্ফলে পৌঁছেছে।  মণিপুরের ইম্ফলের সিটি কনভেনশন সেন্টার (City Convention Centre) ট্রফি প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। গত সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের সূচি। অন্যান্য বারের মতো এ বার ডুরান্ডের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি হচ্ছে না কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আলাদা গ্রুপে রয়েছে। এক মাস ধরে চলবে ডুরান্ড কাপ। ছ’টি শহরে মোট ৪৩টি ম্যাচ হবে ডুরান্ডের। ২৩ জুলাই প্রথম ম্যাচে বিকেল ৫.৩০টায় যুবভারতীতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি।

ডুরান্ড কাপের দেশ ভ্রমণ শুরু

Imphal, Manipur: The Durand Cup Trophy, Asia’s oldest football tournament, arrives in Imphal today as part of its nationwide tour. The Trophy Showcase will be held at the City Convention Centre pic.twitter.com/Kbcgc1SkeI

— IANS (@ians_india) July 10, 2025

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 10, 2025 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).