Coppa Italia: এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে হারিয়ে কোপা ইতালিয়া শিরোপা জিতল বোলোগনা

Coppa Italia: এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে হারিয়ে কোপা ইতালিয়া শিরোপা জিতল বোলোগনা
Bologna have WON the Coppa Italia (Photo Credit: X@eurofootcom)

বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বোলোগনা। আর এই জয়ে নতুন ইতিহাস রচনা করেছে তারা।পাঁচ দশক ধরে শিরোপার দেখা পায়নি সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা। শেষবার ১৯৭৩-৭৪ মরসুমে ইতালিয়ান কাপের শিরোপার দেখা পেয়েছিল বোলোগনা।প্রথমার্ধে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণে এগিয়ে ছিল বোলোগনা। বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩ মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।গোল খাওয়ার পরও এসি মিলান বোলোগনাকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).