AIFF Rejects Kerala Blasters Appeal: কেরল ব্লাস্টার্সের ৪ কোটি টাকা জরিমানা মাফের আপিল খারিজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের
কেরল ব্লাস্টার্স ও কোচ দু'জনকেই দু'সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জরিমানা মেটাতে হবে
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) বেঙ্গালুরু এফসির বিপক্ষে ম্যাচ ছেড়ে চলে যাওয়ায় ৪ কোটি টাকার জরিমানার বিরুদ্ধে কেরল ব্লাস্টার্স এফসির আবেদন খারিজ করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কমিটি। পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং ১০ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইভান ভুকোমানোভিচের আবেদনও খারিজ করে দিয়েছে চেয়ারপার্সন অক্ষয় জেটলির নেতৃত্বাধীন কমিটি। উভয় ক্ষেত্রেই আপিল কমিটি শৃঙ্খলা কমিটির আগের সিদ্ধান্ত বহাল রাখে। কেরল ব্লাস্টার্স ও কোচ দু'জনকেই দু'সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জরিমানা মেটাতে হবে। কেরল ব্লাস্টার্স এফসি তাদের আবেদনে জরিমানার পরিমাণ কমানোর পক্ষে সওয়াল করেছিল। অন্যদিকে, ভুকোমানোভিচের আবেদনে বলা হয়, আপিল কমিটির পর্যালোচনার পর জরিমানা ও নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হবে।
The AIFF Appeal Committee, headed by its chairperson Akshay Jaitly, has rejected Kerala Blasters FC's appeal against the Rs 4 crore fine imposed on them for misconduct and abandonment of their game against Bengaluru FC in the Hero Indian Super League play offs on March 3, 2023. pic.twitter.com/lRRgBYwqwb
— All India Football (@AllIndiaFtbl) June 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2023 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

