IND vs AUS T20I Series: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করতে পারেন সূর্যকুমার যাদব
১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। তার চার দিন পর ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ
চলতি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ থেকে চোটের কারণে আগেই ছিটকে যাওয়ার পর ভারতের টি-২০ সিরিজেও থাকছেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর অনুপস্থিতিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে অন্তত সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলের নেতৃত্বের দায়িত্বে দেখা যেতে পারে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) এর আগে জানিয়েছিল, রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) বা সূর্যকুমার থাকতে পারেন মেন ইন ব্লু-র নেতৃত্বে। কিন্তু এখন একটি রিপোর্ট অনুযায়ী, সূর্যের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ভুলে গেলে চলবে না, বিশ্বকাপে অংশ নেওয়া ভারতীয় দলে রয়েছেন সূর্য। হার্দিক পাণ্ডিয়া ছিটকে যাওয়ার পর ৬ নম্বরে তিনি ভারতের প্রধান ব্যাটসম্যান। ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। তার চার দিন পর ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ। অর্থাৎ টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ান ডে দলে থাকা সূর্যকুমার-সহ বাকিদের বিশ্বকাপ শেষ হতেই ভাইজাগে উড়ে যেতে হবে। IND W vs AUS W Series: জাদেজাকে অনুকরণ অজি মহিলা স্পিনারের, প্রস্তুতি শুরু ভারতে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের
As per reports, the selection committee will give rest to the majority of players who are part of the ongoing World Cup team!#CWC23 #INDvsAUS #SuryakumarYadav #BCCI #TeamIndia #CricketTwitter pic.twitter.com/thcwUbVhOp
— InsideSport (@InsideSportIND) November 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

