IND W vs AUS W Series: জাদেজাকে অনুকরণ অজি মহিলা স্পিনারের, প্রস্তুতি শুরু ভারতে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের
ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ এবারও মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে বলে আশা করা যায়।
আগামী ২১ ডিসেম্বর থেকে মুম্বইয়ে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে ভারত। ১৯৮৪ সালের পর দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে ভারত। সেই সুযোগের সদ্ব্যবহারের চেষ্টায় কোনও খামতি রাখছেন না ৩১ বছর বয়সী জেস জোনাসেন (Jess Jonassen)। তিন ফরম্যাটের সফরে অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner), আলানা কিং (Alana King) ও জর্জিয়া ওয়ারহামের (Georgia Wareham) সাথে অস্ট্রেলিয়ার দলে জোনাসেনকেও রাখা হয়েছে। এই বুধবারই জোনাসেন প্রথম খেলোয়াড় হিসেবে মহিলা বিগ ব্যাশ লিগে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সাম্প্রতিক AAP-কে তিনি জানিয়েছেন ভারতীয় বাঁ-হাতি স্পিনারের বুদ্ধিদীপ্ত পথের ছাত্রী হয়ে এগিয়ে যেতে চান জোনাসেন। জানা গিয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ এবারও মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে বলে আশা করা যায়। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। BAN Squad, BAN W vs SA W: দক্ষিণ আফ্রিকা সফরের সাদা বলের দল ঘোষণা বাংলাদেশ মহিলা ক্রিকেটের
Jess Jonassen is learning from Ravindra Jadeja's bowling ahead of their India tour. #CricketTwitter | 📸: Getty pic.twitter.com/ahLXt34cpH
— Female Cricket (@imfemalecricket) November 16, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

