Sachin Tendulkar in Jim Corbett Park: জিম করবেট পার্কে সফর সচিন তেন্ডুলকরের, শেয়ার করলেন ছবি

২০২৪ সালের ২৯ মার্চ পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্লগ পোস্টে বলা হয় যে আগের দিনই উত্তরাখণ্ডের কুমায়ুনে যান তেন্ডুলকর, সেই ছবিই শেয়ার করেছেন তিনি

Sachin Tendulkar in Jim Corbett Park: জিম করবেট পার্কে সফর সচিন তেন্ডুলকরের, শেয়ার করলেন ছবি
Sachin Tendulkar (Photo Credit: @sachin_rt/ X)

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জিম করবেট জাতীয় উদ্যানে (Jim Corbett Park) তাঁর শেষ ভ্রমণের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ২০২৪ সালের ২৯ মার্চ পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্লগ পোস্টে বলা হয় যে আগের দিনই উত্তরাখণ্ডের কুমায়ুনে যান তেন্ডুলকর। পোস্ট অনুযায়ী, রাজ্যের অতিথি (State Guest) হিসেবেই সেখানে যান তেন্ডুলকর। নিজের এক্স ও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবি পোস্ট করে টেন্ডুলকার ক্যাপশনে লিখেছেন, 'জিম করবেট সাফারি মানে শুধু পার্কে হাঁটা নয়; এটি বন্যের মধ্যে একটি যাত্রা। [A Jim Corbett safari is not just a walk in the park; it’s a ride in the wild]। ছবিতে মেজেন্টা রঙের টি-শার্টে এবং খাকী রঙের টুপিতে দেখা যায় সচিনকে যেখানে গলায় রয়েছে সবুজ রুমাল এবং মাথায় টুপি। কাশ্মীর সফরের মতো সপরিবারে নয় এই সফরে একাই যান তিনি। Team India Jersey for ICC T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে রোহিতদের নতুন ডিজাইনের জার্সিতে নীলের সঙ্গে গেরুয়ার প্রাধান্য, দেখুন ভিডিয়ো

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2024 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).