Team India Jersey for ICC T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে রোহিতদের নতুন ডিজাইনের জার্সিতে নীলের সঙ্গে গেরুয়ার প্রাধান্য, দেখুন ভিডিয়ো
আসন্ন টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup 2024) নতুন জার্সিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মা ব্রিগেড।
আসন্ন টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup 2024) নতুন জার্সিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মা ব্রিগেড। সেই ম্যাচ থেকেই নয়া জার্সিতে দেখা যাবে রোহিত, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা-দের। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্পেশাল নয়া জার্সিতে নীলের সঙ্গে গেরুয়ার প্রাধান্যও দেখা যাচ্ছে। প্রতিটি বিশ্বকাপের আগেই ক্রিকেটারদের জন্য নয়া ডিজাইনের জার্সি আনা হয়।
হিমাচল প্রদেশের ধর্মশালায় আসন্ন টি-২০ বিশ্বকাপের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব-দের। ক দিন আগে টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। এবার টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপেই আছে পাকিস্তান।
দেখুন ছবিতে
Team India T20 World Cup jersey revealed 🇮🇳🏆
Bring the cup home @ImRo45 pic.twitter.com/6mhc5LvLbg
— Mumbai Indians FC (@MIPaltanFamily) May 6, 2024
দেখুন ভিডিয়ো
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2024 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

