Mohammad Nawaz-Tanzim Hasan Sakib Clash: দেখুন, বিপিএলে তানজিম হাসান সাকিবকে কাঁধে ধাক্কা মহম্মদ নওয়াজের, ঝামেলায় জড়ালেন দুই তারকা

নওয়াজকে আউট করার পর বাঁহাতি ব্যাটারকে বিদায় জানাতে দেখা যায় তানজিমকে। এরপরে নওয়াজ কাঁধ দিয়ে তানজিমকে ধাক্কা মারেন যাতে মেজাজ হারান এই পেসার এবং শুরু হয় বাজে ঝামেলা

Mohammad Nawaz-Tanzim Hasan Sakib Clash: দেখুন, বিপিএলে তানজিম হাসান সাকিবকে কাঁধে ধাক্কা মহম্মদ নওয়াজের, ঝামেলায় জড়ালেন দুই তারকা
Mohammed Nawaz and Tanzim Hasan Shakib (Photo Credit: FanCode/ X)

Mohammad Nawaz-Tanzim Hasan Sakib Clash: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজ ও বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব ঝামেলায় জড়িয়ে পড়েন। ইনিংসের ১৭তম ওভারে খুলনা টাইগার্সের নওয়াজকে আউট করার পর ঝামেলায় জড়িয়ে পড়েন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম। আসলে, তানজিমের করা স্লোয়ার বল রিড করতে না পারায় আউট হন নওয়াজ। সহজ ক্যাচটি তুলে নিতে কোনও সমস্যা হয়নি জাকির হাসানের। নওয়াজকে আউট করার পর বাঁহাতি ব্যাটারকে বিদায় জানাতে দেখা যায় তানজিমকে। এরপরে নওয়াজ কাঁধ দিয়ে তানজিমকে ধাক্কা মারেন যাতে মেজাজ হারান এই পেসার এবং শুরু হয় বাজে ঝামেলা। এরপর ঝামেলা বাড়তে থাকলে আম্পায়ার এবং অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে এসে তাঁদের বাধা দেন যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়ে যায়। উল্লেখ্য, সিলেট স্ট্রাইকার্স এই ম্যাচে ৮ রানে খুলনা টাইগার্সকে হারিয়ে দিয়েছে। BPL 2025 Live Streaming: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

তানজিম হাসান সাকিবকে কাঁধে ধাক্কা মহম্মদ নওয়াজের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 13, 2025 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).