Martin Guptill Retirement: ক্রিকেটকে বিদায় জানাতে ইডেন পার্কে সপরিবারে হাজির মার্টিন গাপটিল, দেখুন ভিডিও

নিউজিল্যান্ড ক্রিকেট আজ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্যাকেজ পোস্ট করেছে, যেখানে তারকা তার ক্রিকেট যাত্রার স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি তাঁর স্ত্রী এবং সন্তান নিয়ে উপস্থিত হন। তাঁকে শুধু দেখতেই হাজির হয় প্রচুর ফ্যান।

Martin Guptill Retirement: ক্রিকেটকে বিদায় জানাতে ইডেন পার্কে সপরিবারে হাজির মার্টিন গাপটিল, দেখুন ভিডিও
Martin Guptill with Family (Photo Credit: BLACKCAPS/ X)

Martin Guptill Retirement:  নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল গত বুধবার তার আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানেন এবং শনিবার ইডেন পার্কে ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানকে শেষ বিদায় জানানো হয়। নিউজিল্যান্ড ক্রিকেট আজ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্যাকেজ পোস্ট করেছে, যেখানে তারকা তার ক্রিকেট যাত্রার স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি তাঁর স্ত্রী এবং সন্তান নিয়ে উপস্থিত হন। তাঁকে শুধু দেখতেই হাজির হয় প্রচুর ফ্যান। গাপটিল সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন। বর্তমানে এই মরসুমের ঘরোয়া নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশে অকল্যান্ড এসেসের নেতৃত্ব দিচ্ছেন। অবসরের পরও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলিতে খেলা চালিয়ে যাবেন তিনি। উল্লেখ্য, গাপটিল প্রথম কিউই খেলোয়াড় যিনি ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন এবং ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে ওয়েলিংটোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২৩৭ রানের ইনিংস খেলে তিনি প্রথম নিউজিল্যান্ডার হিসেবে ওয়ানডে ডাবল সেঞ্চুরি করেন। Martin Guptill Retires: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল

ইডেন পার্কে সপরিবারে হাজির মার্টিন গাপটিল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 15, 2025 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).