Rabada-Ngidi Available, IND vs SA: ভারতের বিপক্ষে টেস্টে থাকছেন কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি

দুই পেসারকে নিয়ে বেশ আশাবাদী কোচ কনার্ড। তিনি জানিয়েছেন, তারা এখনও দলে আছেন। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচের জন্য নির্বাচনের জন্য তাঁদের পাওয়া যাবে।

Rabada-Ngidi Available, IND vs SA: ভারতের বিপক্ষে টেস্টে থাকছেন কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি
Kagiso Rabada & Lungi Ngidi (Photo Credit: Muffadal Vohra/ X)

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুক্রি কনরাড (Shukri Conrad) জানিয়েছেন, প্রথম টেস্টের জন্য কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও লুঙ্গি এনগিডিকে (Lungi Ngidi) দলে নেওয়া হবে। আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে এবং ৩ থেকে ৭ জানুয়ারি ২০২৪ কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু'টি টেস্ট খেলবে ভারত। ক'দিন আগে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন রাবাডা। তবে দুই পেসারকে নিয়ে বেশ আশাবাদী কোচ কনার্ড। তিনি জানিয়েছেন, তারা এখনও দলে আছেন। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচের জন্য নির্বাচনের জন্য তাঁদের পাওয়া যাবে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা ২৩ বছর বয়সী পেসার জেরাল্ড কোয়েটজি সম্পর্কেও কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ। কোনার্ড বলেন, টেস্ট ক্রিকেটে কোয়েটজি এখনও বাচ্চা। শেষবার ভারত দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছিল ডিসেম্বর ২০২১-জানুয়ারি ২০২২-এ। যেখানে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। Virat Kohli Rejoined Team In SA: দক্ষিণ আফ্রিকা টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিলেন বিরাট কোহলি?

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).