Jos Buttler, IPL 2025: ফিরছেন না জস বাটলার! গুজরাট টাইটানসে আসছেন কুশল মেন্ডিস, বলছে রিপোর্ট

গুজরাট টাইটানসের (Gujarat Titans) প্লে-অফগুলোর জন্য উপলব্ধ নাও হতে পারেন জস বাটলার। তাই জিটি বাটলারের বিকল্প হিসেবে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে (Kusal Mendis) দলে নেওয়ার চেষ্টা করছে।

Jos Buttler, IPL 2025: ফিরছেন না জস বাটলার! গুজরাট টাইটানসে আসছেন কুশল মেন্ডিস, বলছে রিপোর্ট
Kusal Mendis (Photo Credit: SLC/ X)

Jos Buttler, IPL 2025: আইপিএল ২০২৫ (IPL 2025) ফের শুরু হলে জস বাটলার (Jos Buttler)-এর ফিরে আসা নিয়ে নিশ্চয়তা নেয়। জানা গিয়েছে, তখন তিনি গুজরাট টাইটানসের (Gujarat Titans) প্লে-অফগুলোর জন্য উপলব্ধ নাও হতে পারেন। NewsWire-এর একটি রিপোর্ট অনুসারে, জিটি বাটলারের বিকল্প হিসেবে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে (Kusal Mendis) দলে নেওয়ার চেষ্টা করছে। মেন্ডিস এই মুহূর্তে পিএসএল ২০২৫ (PSL 2025) এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) সঙ্গে আছেন। তবে পিএসএল ২০২৫ ২৫ মে শেষ হবে, এবং শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান ২৯ মে শুরু হওয়া প্লে-অফ খেলতে ভারতে উড়ে আসতে পারেন। কিন্তু মেন্ডিসের থেকে অনেক এগিয়ে বাটলার। এই মরসুমে ১১ ইনিংসে ৫০০ রান করেছেন ১৬৩.৯৩ স্ট্রাইক রেটে, যার মধ্যে পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে। অন্যদিকে, মেন্ডিস পিএসএলে পাঁচ ইনিংসে ১৪৩ রান করেছেন ১৬৮.২৩ স্ট্রাইক রেটে। Trent Boult, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সুখবর! আইপিএলের বাকি অংশের জন্য ফিরবেন ট্রেন্ট বোল্ট

গুজরাট টাইটানসে আসছেন কুশল মেন্ডিস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).